ন্যাশনাল প্রেস সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন আয়োজিত
মঈন উদ্দিন মাহমুদ(রিপোর্টার):
ন্যাশনাল প্রেস সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন-২৫ আয়োজিত হয়েছে।
শনিবার ২২ ফেব্রুয়ারি ২৫ ইং চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের মিতালী সংঘ মাঠ প্রাঙ্গনে এ ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে ভিশন চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও ন্যাশনাল প্রেস সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ইসমাইল হোসেন আজাদ এর সার্বিক তত্বাবধানে ভিশন চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ টিমের সমন্বয়ে গঠিত টিম দুঃস্থ ও অসহায় রোগী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, ব্যবস্থাপত্র প্রদান ও ফ্রিতে ঔষধ প্রদান করেন।
ক্যাম্পেইন চলাকালীন সময়ে ন্যাশনাল প্রেস সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষে সংগঠনের উপদেষ্টা রাখাল চন্দ্র দাশ, সভাপতি শাহেদুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি লিটন দাশ শিবু, বশিরুল ইসলাম, প্রকৌশলী সুজন রায়, সবুজ অরণ্য, সাধারণ সম্পাদক নয়ন শীল, সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের রুবেল, অর্থ সম্পাদক সুমন বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন জুঁই সহ রাজীব ধর, শহীদুল ইসলাম ,দোলন কান্তি দে,জুয়েল, মো.আসিফ, তানভীর সহ অন্যান্য সদস্যরা রোগীদের খাওয়ার প্রদান সহ চিকিৎসক টিমকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
ক্যাম্পেইনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল জনপ্রিয় জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা, জাতীয় সাপ্তাহিক কালধারা, সাপ্তাহিক আধুনিক সংবাদ ও সংবাদ সময়।
এসময় মিতালী সংঘ, JSA প্রিন্টিং, রাউজান সুইং মেশিন সপ, স্বদেশ মোটরস্ এন্ড ইঞ্জিনিয়ারিং সপ, জিনিয়া,বাসন্তী জুয়েলার্স, মডার্ণ মা জুয়েলার্স, তুরাগ ফার্মেসী এর স্বত্ত্বাধিকারী ও প্রতিনিধিবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।