বোয়ালখালীতে পালিত হলো একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস

0

দোলন কান্তি দে:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পালিত হলো একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস।

বুধবার ১ অক্টোবর ২৫ ইং সকাল ১০ টায় উপজেলার বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডের বিনয়বাঁশী জলদাসের নিজ বসতভিটার সমাধি প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্য চত্বরে এ জন্মদিবস পালন ও স্মরণ সভার আয়োজন করা হয়।এসময় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে শিল্পীর ভাস্কর্যে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বিনয়বাঁশী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব জলদাসের সঞ্চালনায় এবং শিল্পীগোষ্ঠীর সিনিয়র সহ-সভাপতি ও ন্যাশনাল প্রেস সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকারকর্মী নয়ন শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, প্রধান বক্তা হিসাবে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লুৎফুর রহমান, বিশেষ অতিথি হিসাবে বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক অধীর বড়ুয়া উপস্থিত ছিলেন।

ঢোলবাদক বিনয়বাঁশীর ছেলে আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস এর স্বাগত বক্তব্য ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল এর শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক সবুজ ভদ্র (অরণ্য), সহ-সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, কোষাধ্যক্ষ কালীপদ দাস, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাস, সাংস্কৃতিক সম্পাদক বিধান দাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ এসকান্দর, সাহিত্য ও পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, সাংবাদিক রুবেল, ন্যাশনাল প্রেস সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী সুজন রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের রুবেল, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম মামুন,সবুজ রায়,সাংবাদিক এম আর তাওহীদ, সাংবাদিক এস এম শাহেদ হোসাইন ছোটন, সাংবাদিক তাজুল ইসলাম মানিক।

এসময় আরো উপস্থিত ছিলেন উজ্জ্বল চৌধুরী, সংগীতশিল্পী মানিক আচার্য্য, ঠাকুর দাস, পুলিন দাস, সংগঠনের নির্বাহী সদস্য প্রীতি দাস, শিমু দাস, বর্ষা দাশ, ঋত্বিকা দাস, রিপা দাস, পুষ্পিতা দাশ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একুশে পদকপ্রাপ্ত গুনী ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস শুধু এদেশের না , তিনি ছিলেন উপমহাদের শ্রেষ্ঠ প্রাপ্তিগুলোর মধ্যে একজন।সুন্দর সংস্কৃতির চর্চার মধ্যদিয়ে যুগে যুগে অমর হয়ে থাকবে এ গুনী শিল্পীর সৃষ্টি। তার শুদ্ধ সাংস্কৃতিক চর্চা ও শিল্পকর্মকে বাঁচিয়ে রাখতে তার সৃষ্টিগুলোর সঠিক মূল্যায়নের দরকার।শিল্পী ও শিল্প একটি জাতিকে যেমন মাথা উঁচু করে সভ্য জাতি হিসেবে বাঁচতে শেখায় তেমনি শিল্পী ও শিল্পের মর্যাদাও সঠিকভাবে করতে হবে। না হলে কালের গর্ভে হারিয়ে যাবে শিল্প। সমাজের অন্ধকার দূর করে আলোকিত করতে হলে শিল্পীদের সঠিক মুল্যায়নের পাশাপাশি তার সত্তাকে টিকিয়ে রাখার দায়িত্বও সমাজ ও রাষ্ট্রকে নিতে হবে। সমাজ ও জাতিকে এগিয়ে নিতে বিনয়বাঁশী এর মতো সকল শিল্পীর গড়া শিল্পসত্তাকে সকলের তরে ছড়িয়ে দিতে হবে।

উল্লেখ্য, বাদনশিল্পী বিনয়বাঁশী জলদাস ১৯১১ সালে বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ছন্দারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।ঢোলবাদনের নৈপূন্যতার কারণে ২০০১ সালে একুশে পদকে ভূষিত হন তিনি। ২০০২ সালের ৫ এপ্রিল বিখ্যাত এ গুণী শিল্পী দেহত্যাগ করেন।

Leave A Reply

Your email address will not be published.