শিক্ষকনেতা মৌলভী সৈয়দ সোলতানের স্মরণ সভা সম্পন্ন

0

বুধবার(১৭ জানুয়ারি ২০২৪) বিকেলে সাতকানিয়ায় দুই প্রয়াত শিক্ষকনেতার স্মরণ সভা সম্পন্ন হয়েছে। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মৌলভী সৈয়দ সোলতান আহমদ ও সাতকানিয়া উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি সৈয়দ মুহাম্মদ জাকারিয়ার স্মরণে এ সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া উপজেলা শাখা আয়োজিত উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলের পরিচালনায়

সভায় প্রধান অতিথি ছিলেন  সাতকানিয়া উপজেলা শিক্ষা অফিসার বাবু কৃষ্ণ লাল দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব গোলাম মাহবুব, আনিসুল ইসলাম।

বক্তব্য রাখেন,দরবারে আলীয়া ফারুকীয়া ইংল্যান্ডের খলিফা, পীরে ত্বরিকত অধ্যক্ষ শাহ মাও. মুহাম্মদ মোজাহেরুল কাদের ফারুকী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাছান, জনাব এনামুল হক চৌধুরী, জনাব মুহাম্মদ ইউনুচ প্রধান শিক্ষক জনার কেওচিয়া সরকারি প্রা বি, জনাব এস এম ইউসুফ প্রধান শিক্ষক ছদাহ আবুল হোসেন স প্রা বি, জনাব অসীম বিশ্বাস প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইছহাক, জনাব সৈয়দ মুহাম্মদ ইয়াহিয়া,  জনাব আলম আরা বেগম প্রধান শিক্ষক মাদার্শা সোনাকানিয়া সরকারি প্রা বি, এবং নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আলহাজ মৌলভী সৈয়দ সোলতান আহমদের পুত্র ছৈয়দ মোস্তফা আয়ুব ও এস এম মহিউদ্দিন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.