মহেশখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু
কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নেচার নামের(১০) এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার ২১ জানুয়ারি ২৬ ইং দুপুরে মহেশখালীর শাপলাপুর সাদেকেরকাটা ইবতেদায়ী মাদ্রাসার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা একটি সিএনজি শিশু নেচারকে ধাক্কা দেয়। এ ঘটনায় গুরুতর আহত হয় সে।পরবর্তীতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনগণ অটোরিকশাটি সহ চালককে আটক করে। পরে পুলিশকে জানানো হলে পুলিশ এসে চালককে আটক করে।
পুলিশ জানায়, ঘটনায় অভিযুক্ত চালককে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিহত নেচার মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকার বাসিন্দা।