বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পটিয়া উপজেলার উদ্যোগে শিক্ষকদের বিদায় সংবর্ধনা সহ বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত

0

সুমন বড়ু্য়াঃ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, পটিয়া উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা এবং ১০ম গ্রেড (গেজেটেড) পদমর্যাদা প্রাপ্ত প্রধান শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১২ এপ্রিল ২০২৬ ইং তারিখে এ উপলক্ষে পটিয়া নাহার পার্কস্থ হল প্লাটিনামে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বেলমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ এনামুল হক এনাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার, পটিয়া ইউপিইটিসি এর ইন্সট্রাক্টর মোহাম্মদ আবুল মনসুর, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পটিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার ধর।

সংবর্ধিত অতিথি হিসেবে পটিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জবরুত খান, পটিয়া উপজেলা হিসাব রক্ষণ অফিসের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক মোঃ সোহেল রানা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ এনামুল হক এনাম তার বক্তব্যে শিক্ষা ও শিক্ষকদের মানোন্নয়নে বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা বজায় রেখে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির স্বাগত বক্তব্য রাখেন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক অশোক চক্রবর্তী ও সিনিয়র সহ-সভাপতি উদয়ন কুমার বড়ুয়া দশম গ্রেড (গেজেটেড) পদমর্যাদাপ্রাপ্ত শিক্ষকগণের পক্ষে এবং পটিয়ার চক্রশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপন কান্তি কর অবসরপ্রাপ্ত শিক্ষকগণের পক্ষ থেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ হতে পটিয়ার ১০ম গ্রেড (গেজেটেড) পদমর্যাদা প্রাপ্ত প্রধান শিক্ষকগণ এবং ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে পিআরএল (PRL) গমনকারী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.