জুলাই-আগস্ট মাসে বাড়তে পারে ডেঙ্গুর ভয়াবহতা;স্বাস্থমন্ত্রী
ফারুক উদ্দিন পাভেলঃ
আগামী জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এজন্য ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি রেখেছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার ২ জুলাই ২৬ ইং ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে আমরা মনে করি। তবে তা নিয়ন্ত্রণে পর্যাপ্ত প্রস্তুতিও নেওয়া হয়েছে।শুধু চিকিৎসা নয়, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।থানা, উপজেলা, জেলা পর্যায়ে ডেঙ্গুর এনএসওয়ান পরীক্ষার কিট পাঠানো হয়েছে।ঢাকা ও অন্যান্য বড় শহরগুলোতে হাসপাতালগুলো সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। রোগী বাড়লে সেগুলো চালু করা হবে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মসজিদের ইমামসহ সবাইকে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আহ্বান জানানো হয়েছে।