এক ছবিতে বলিউডের তিন খান!

0

২০২৩ সালে বক্স অফিস কাঁপিয়েছে শাহরুখ খান। পর পর তিনটে ছবি মুক্তি পেয়েছে শাহরুক খানের। তিনটে ছবিই বক্স অফিসে কামাল দেখিয়েছে। সলমন খানের সিনেমাও মুক্তি পেয়েছে তবে তেমন হিট করতে পারেনি। আমির খানের সিনেমা গত বছর মুক্তি পায়নি।

এরই মাঝে শোনা যাচ্ছে পরিচালক রোহিত শেট্টি তিন খানকে নিয়ে ছবি করার পরিকল্পনা করছে। ইতিমধ্যেই রোহিত শেট্টির কপস ভার্স ওয়েব সিরিজ করছেন তিনি। ইতিমধ্যেই সেটা বেশ জনপ্রিয়তা পেেয়ছে। সম্প্রতি শিল্পা শেট্টি যোগ দিয়েছেন সেই ওয়েব সিরিজে।

অ্যামাজন প্রাইম ভিডিওতে ওয়েবসিরিজটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। সিদ্ধার্থ মলহোত্রা, শিল্পা শেট্টি, বিবেক ওবেরয়কে দেখা গিয়েছে এই ওয়েব সিরিজে। পুলিশ ফোর্স নিয়ে একাধিক সিনেমা করেছেন রোহিত শেট্টি। ২০১১ সালে সিংহম ছবিতে দেখা গিয়েছিল অজয় দেবগনকে। তবে ওয়েব সিরিজটি যেভাবে সাফল্য পেতে শুরু করেছে এবং বলিউডের তারকারা একের পর এক আগ্রহ দেখাতে শুরু করেছে।

এক শোয়ে রোহিত শোট্টিকে প্রশ্ন করা হয়েছিল শাহরুখ খান, সলমন খান, আমির খানকে নিয়ে কী কোনও পরিকল্পনা রয়েছে রোহিত শট্টির। কারণ তিন খানই কোনও না কোনও সিনেমায় পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। তার জবাবে তিনি বলেছেন কোনও একজন কেন তিনজনকে নিয়েই সুযোগ পেলে ছবি করব।

Leave A Reply

Your email address will not be published.