চাঁদাবাজি, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য বন্ধে জিরো টলারেন্স নীতি
পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম এমপি বলেছেন, চাঁদাবাজি, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) বিকেলে নান্দাইল চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তাঁকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নান্দাইল উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহানের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, আওয়ামী লীগ নেত্রী ওয়াহিদা হোসেন রূপা।
মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম এমপি বলেন, এখন প্রধান কাজ হচ্ছে চাঁদাবাজি, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য বন্ধ করে উন্নত দেশ গড়ে তোলা।