রাউজানে বাইক-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২

0

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিক্সা ও বাইকের সংঘর্ষের ঘটনায় আলী হোসেন ও ছৈয়দ তৌহিদুল ইসলাম নামের দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার ২ এপ্রিল ২৪ ইং দুপুর ২ টায় রাউজান উপজেলার বজলুর রহমান সড়কের ঢেউয়া হাজীপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, দুপুর ২টায় রাউজানের হাজীপাড়ায় সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলী হোসেন ও ছৈয়দ তৌহিদুল ইসলাম নামের দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরবর্তীতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে।

নিহত আলী হোসেন বাঁশখালী উপজেলার বহদ্দারপাড়ার মৃত বজল আহম্মদের ছেলে। ছৈয়দ তৌহিদুল ইসলাম এর বাড়ি বাঁশখালী হলেও তার পিতার নাম জানা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.