পাসপোর্ট পেতে লাগবে না পুলিশ ভেরিফিকেশন

0

শহিদুল ইসলাম(রিপোর্টার):

এখন থেকে বাংলাদেশী নাগরিকদের পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন প্রথা বাতিল করেছে সরকার।ফলে বাংলাদেশী নাগরিকদের এখন থেকে পাসপোর্ট পেতে লাগবে না পুলিশ ক্লিয়ারেন্স।

রবিবার ১৬ ফেব্রুয়ারি ২৫ ইং রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। পাসপোর্ট আমার নাগরিক অধিকারের একটা অধিকার।আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে। আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটা তো কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি।এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি বিশেষ আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস।

তিনি আরো বলেন,আমাকে যে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি, নাগরিক হিসেবে পেয়েছি।এগুলোর কোনো কারণ নেই, বিনা কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে। হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানেই মানুষকে হয়রানি করা, এটাকে উল্টে দিতে হবে। সরকার ভিন্ন জিনিস। আপনার অধিকার পৌঁছে দেওয়াই আমাদের কাজ।

Leave A Reply

Your email address will not be published.