দোলন কান্তি দে(রিপোর্টার):
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে ৬৫পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ০১ মার্চ ২৫ ইং রাত ১০:৩০ মিনিটে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজারের হক মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজারের হক মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মোঃ মানিক (৪৫), মোঃ নজরুল ইসলাম ওরফে নাজু মিয়া (২৬), তৌহিদুল ইসলাম তানভীর (২০) এবং মোহাম্মদ শুভ (২৩) নামের ৪ জনকে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।