সুজন রায়(রিপোর্টার):
রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য সয়াবিন তেল, ছোলা ও পেঁয়াজের দাম বেশি রাখায় বোয়ালখালী শাকপুরা এলাকায় দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার ২ মার্চ ২৫ ইং উপজেলার শাকপুরা এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এর আদালত এ অভিযান পরিচালনা করেন ।
অভিযানকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, সয়াবিন তেল, ছোলা ও পেঁয়াজের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মুদির দোকান গোলবাহার ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং মুক্তা স্টোরকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া চাউলের আড়ত, ফলের দোকান, সবজি ও মাছ বাজার ঘুরে মূল্য যাচাই করে দেখা হয়েছে।
বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নিয়মিতভাবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।